নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু: আহত-১

Date:

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী:নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু হয়েছে। এঘটনায় অপর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২১ মে) দুপুরে জেলার সদর উপজেলার ইটাপীর এলাকার ফকিরপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইটাপীর ফকিরপাড়া এলাকার মৃত বাউরা ফকিরের ছেলে সোলায়মান বাবু (৭০) এবং তার পূত্রবধু সাবানা বেগম (৩৫)। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন সোলায়মানের স্ত্রী ওয়াতন নেছা (৫৫)। তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা বলছেন, ঝড় বৃষ্টির কারণে বসতবাড়ি কিছুটা ভেঙ্গে গেলে মেরামত করার জন্য বাঁশের খুটি নিয়ে মেরামতের কাজ করার সময় বাঁশের খুঁটি বিদ্যুৎ লাইনের সংষ্পর্শে এলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন সোলায়মান ও তার পূত্রবধু সাবানা বেগম। এসময় গুরুতর আহত হন মৃত সোলায়মানের স্ত্রী ওয়াতন নেছা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বিদ্যুৎস্পৃষ্ট একই পরিবারের ২জনের মৃত্যুতে ওই এলাকায় শোকের মাতম বৈছে।

এ বিষয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন,আইনী কার্যক্রম চলমান রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...