নীলফামারীর চার মামলায় গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর

Date:

(নীলফামারী প্রতিনিধি): প্রায় ৩ দশক আগে জনপ্রিয় বাংলা নাটক “কোথাও কেউ নেই ” বাকের ভাইয়ের চরিত্রে অভিনয় করে দেশ বিদেশে জনপ্রিয়তা পেয়েছিলে আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। তিনি নীলফামারী-২ (সদর) আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য ছিলেন।
৮ (জুলাই)মঙ্গলবার দুপুরে জিআর ২৬৭/২৪,জিআর ২৬৯/২৪,জিআর ২৭৪/২৪ ও জিআর ৩২০/২৪ এই চার মামলায় নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মোশাররফ হোসেনের আদালতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ভার্চ্যুয়ালি ভাবে আদালত পরিচালনা করে আসাদুজ্জামান নুরকে নীলফামারী থানা পুলিশ শ্যোন এ্যারেষ্ট করেন। এ সময় অপর প্রান্তে কাশিমপুর কারাগার হতে আসাদুজ্জামান নুর ও নীলফামারী আদালত প্রান্তে বিচারক, কোর্ট ইন্সপেক্টর,চার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং আসামীপক্ষের আইজীবিগণ সংযুক্ত ছিলেন।
নীলফামারীর চারটি মামলার শ্যোন এ্যারেষ্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক সাংসদ আসাদুজ্জামান নুর কাশিমপুর কারাগারে বন্দী আছেন। পুলিশ তাকে গত বছর (২০২৪) ১৫ সেপ্টেম্বর রাতে সিয়াম হত্যা মামলায় রাতে ঢাকাস্থ বেলী রোডের নওরতন কোলোনীর বাসা থেকে গ্রেপ্তার করেছিল।এরপর আদালতের মাধ্যমে মিরপুরের মামুন হত্যা মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়। পাশপাশি আসুদুজ্জামান নুরের নামে নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাংচুর ও বিস্ফোরক বিষয় পৃথক আরও দুটি সহ মোট চারটি মামলার প্রধান আসামী করা হয়। পৃথক চার মামলার বাদীগণ আদালতের মাধ্যমে মামলাগুলো দায়ের করলে আদালত নীলফামারী সদর থানায় মামলাগুলো এফ,আই,আর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল।
নীলফামারী কোর্ট ইন্সপেক্টর জিন্নাত আলী জানান, নীলফামারীর থানার চারটি মামলার চারজন তদন্ত কারী কর্মকর্তাগণের আবেদনের প্রেক্ষিতে, নীলফামারী ২ সদর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে ভার্চুয়ালি ভাবে আদালত পরিচালনা করে শ্যোন এ্যারেষ্ট দেখানো হয়েছে। তিনি ঢাকার কাশিমপুর কারাগার থেকে সংযুক্ত ছিলেন। তিনি আরও বলেন, “আদালতে রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর হিসাবে আমি জিন্নাত আলী ও ইন্সপেক্টর আশরাফ হোসেন এবং চার মামলার নীলফামারী থানার চারজন তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলাম।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...