হৃদয় রায় সজীব নেত্রকোনা প্রতিনিধিঃ
ক্রীড়ানন্দে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ,এই স্লোগানে নেত্রকোনায় তেলিগাতী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারী রবিবার কলেজ মাঠে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী বিশ্বাস, জেলাপ্রশাসক, নেত্রকোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা সায়েম মাহমুদ, পিপিএম,পুলিশ সুপার নেত্রকোনা।
কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ শেষে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদন প্রতিটি শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজ অধ্যক্ষের এমন সুস্থ বিনোদনকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যের ইতি টানেন।
অনুষ্ঠান শেষে কৃতিশিক্ষার্থীদের হাতে পরুস্কার তুলেন তেলিগাতী সরকারি কলেজের শিক্ষকগণ।





