নৈতিক শিক্ষার মাধ্যমে “সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের আহ্বান

Date:

রূপালীদেশ ডেস্ক:
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থা, নৈতিক মূল্যবোধ, শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, ড. মোঃ সবুর খান এবং এ এস এম আব্দুল হালিম

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তারা উল্লেখ করেন, একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও মানবিক সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যুগোপযোগী শিক্ষানীতি ও কার্যকর কারিকুলাম প্রণয়ন অত্যন্ত জরুরি।

সেমিনারে আলোচকরা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরপরই একটি শক্তিশালী ও স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা প্রয়োজন ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠনের বিষয়টি উপেক্ষিত হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তারা শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত “সবার আগে বাংলাদেশ” দর্শন বাস্তবায়নের জন্য শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জাতীয় উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ অপরিহার্য। এ সময় তারা জাতীয় বাজেটের কমপক্ষে ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, শুধুমাত্র তথ্যনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, সহনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া একটি উন্নত ও আদর্শ জাতি গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক, সামাজিক সংগঠক ও শিক্ষার্থীরা। তারা দেশের বিদ্যমান শিক্ষা কাঠামো, শিক্ষার মান উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং তরুণ সমাজকে ইতিবাচক নেতৃত্বে সম্পৃক্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের কৃতি শিক্ষার্থীদের মধ্যে “শিক্ষাবৃত্তি-২০২৬” প্রদান করা হয়। মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে বলে আয়োজকরা জানান।

শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণ প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে। তারা শিক্ষার্থীদেরকে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...