পটুয়াখালীর দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ সামগ্রী বিতরন

Date:

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে প্রতি বছরের ন্যায়  গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে  ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন ফেয়ার ইউনাইটেড গ্রুপ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু ।
এসময় ১ হাজার পরিবারের মাঝে  ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে  ১০ কেজি চাল, ১কেজি মুসুরি ডাল, ১লিটার সোয়াবিন তৈল, ৩কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ১ প্যাকেট সেমাই,  ১ প্যাকেট(১০০গ্রাম)দুধ,  ১কেজি চিনি, সাবান  প্রদান করা হয়। এছাড়াও ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে
জানা গেছে, মাসুদ আল মামুন বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা  করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় ১ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী এবং ৩ শতাধিক পরিবারকে নগদ অর্থ বিতরণের রয়েছে তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি আপতুন নেছা খাতুন (একে)মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এছহাক আলী সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী আংগারিয়া ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মাও, সগির, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক, জসীম উদ্দিন, দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার,  জাতীয়তাবাদী কৃষকদল দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...