পটুয়াখালীর দুমকিতে ভ্রাম্যমান আদালতের সদস্যদের উপর হামলা

Date:

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুল আখতার নিলয়ের সাথে থাকা সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি এলাকায় বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন গড়ে ওঠা “ফেমাস ব্রিকস” নামে  ইটভাঁটাটিতে  ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে  মালিক পক্ষ তাদের উপর হামলা চালায়।
সূত্র জানায় গতবছর স্থানীয় আওয়ামীলীগ নেতদের ম্যানেজ করে কোন রকম কাগজপত্র (লাইসেন্স), পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নদীর পাড়ে সরকারী সম্পত্তিতে গড়ে তুলেন ইটভাটাটি। মাস’দুয়েক আগে ভ্রাম্যমাণ আদালত জড়িমানা করে ইটভাটাটি বন্ধের নির্দেশ দেন। ইটভাটাটি বন্ধ না হওয়ায় আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুল আখতার নিলয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
মালিক পক্ষের দাবি কোন নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙ্গতে শুরু করলে তারা বাঁধা দিয়েছেন। প্রশাসনের লোকজন চাঁদা দাবি করেছে বলেও তারা অভিযোগ করেন।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের প্রধান নির্বাহি ম্যাজিষ্ট্রেট নূরুল আখতার নিলয় মুঠোফোনে প্রতিবেদককে জানান, এ ইটভাটাটি পুরাপুরি অবৈধ বিধিমতে অবৈধ উচ্ছেদ করতে কোন পুর্বনোটিশ এর প্রয়োজন নাই, অবৈধ ইটভাটার ৩টি চুলোর ২টি গুড়িয়ে দেয়া হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে থাকা ২/৩জনকে মারধর করেছে মালিক পক্ষের লোকজন, তাদের নাম জানিনা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিও দেখলে তাদের পরিচয় পাওয়া যাবে।
এবিষয় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রতিবেদককে বলেন হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...