পতেঙ্গার চরপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ০৬ জন ডাকাত আটক

Date:

রূপালীদেশ প্রতিবেদক: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পতেঙ্গার চরপাড়ায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ রাউন্ড গোলা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ০৬ জন ডাকাত আটক করে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি ডাকাত দল সমুদ্রে অবস্থানরত জাহাজ হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার রাত ০০৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ডাকাতি করার উদ্দেশ্যে চরপাড়া ঘাট হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাতকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতদের প্রাপ্ত তথ্য অনুযায়ী পুনরায় ০৫০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে পতেঙ্গা চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানে ০২ টি আগ্নেয়াস্ত্র, ০১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা সক্রিয় রাশেদ গিয়াস গ্রুপের হয়ে দীর্ঘদীন যাবত বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোট সমূহে ডাকাতির সাথে জড়িত ছিলো। ডাকাত সদস্যরা হলো তৌহিদুল ইসলাম আকাশ (২২),মোঃ মনিরউদ্দিন (২৩),মোঃ রুবেল (৩২), মোঃ ফারুক (২২),মোঃ সোহেল (২৫), মোঃ জাহিদ (২৫)। সকলেই খোর্দ্দ গাহিরা, দোভাষী বাজার, আনোয়ারার স্থায়ী বাসিন্দা।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...