পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে এজাহার দিয়েই দুই লাখ টাকা চাঁদা চান ‘সমন্বয়ক রিফাত’

Date:

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরায় ৫-৮ আগস্ট তারিখে ছাত্র মিছিলে হামলা চালানোর কথা উল্লেখ করে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাদের আসামি বানিয়ে সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে। ওই মামলার এজাহারে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক প্রকাশক হাবিবুর রহমানকেও আসামি করা হয়েছে।

এজাহার দাখিলের পর সেই কপি নিয়ে আশাশুনির স্বঘোষিত সমন্বয়ক রিফাত সাতক্ষীরা শহরে ঘুরঘুর করছেন, হাজির হচ্ছেন আসামিদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে। ওই মামলা থেকে সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমানের নাম বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, বিনিময়ে দাবি করছেন দুই লাখ টাকা চাঁদা।

সমন্বয়ক দাবীদার এ চাঁদাবাজ রিফাতকে ছাত্রদলের নেতা বলে দাবি করেছেন আশাশুনি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু জাহিদ সোহাগ। তিনি ওই চাঁদাবাজ দুর্বৃত্তকে আটক করে থানা পুলিশে সোপর্দ্দ করার আহবান জানিয়েছেন।

তবে সাতক্ষীরা সদর থানার একজন ইন্সপেক্টর জানান, এজাহার লিখে থানায় জমা দিয়ে আবার তা সংশোধনের কথা বলে এজাহার কপিটা নিয়ে গেছে রিফাত। এখন পর্যন্ত থানায় এসে এজাহারটি জমা দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...