পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Date:

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা
প্রতিনিধি : পটুয়াখালী ফায়ার সার্ভিস এর সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এ অগ্নি নির্বাপক বিষয়ক ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন। কর্মশালায় বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, উপ-রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম টিটো।

প্রশিক্ষণের প্রশিক্ষক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন আগুনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আগুন লাগার কারণ, আগুন নিভানোর ও আগুন থেকে নিজেকে রক্ষার কৌশল নিয়ে আলোচনা করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যোগাযোগ নাম্বার সবাইকে প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, “অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষম করে তুলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পবিপ্রবিতে পটুয়াখালী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...