পবিপ্রবি ৮টিহলের নাম পরিবর্তন

Date:

মোঃ কামাল হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র ৮ টি হলের নাম পরিবর্তন করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার ২০ফেব্রুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্তে আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়।

সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের  শের-ই বাংলা হল-১ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান হল-১,  শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান -২, কবি বেগম সুফিয়া কামাল হলের নাম পরিবর্তন করে চাঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল।

এছাড়াও বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল, নির্মাণাধীন নতুন ছাত্র হলের নাম শের-ই বাংলা হল, নির্মাণাধীন নতুন ছাত্রী হলের নাম তাপসী রাবেয়া হল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এম. কেরামত আলী হলের নাম অপরিবর্তিত রয়েছে।
পরবর্তী রিজেন্ট বোর্ডের অবহিতকরণ পর্যন্ত হল গুলোর নাম বহাল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...