পলাশবাড়ীতে ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

Date:

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম স্থাগিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরের দিকে উপজেলা সদরের দুবলাগাড়ী গ্রামে আনিছুর রহমানের মালিকানাধীন মেসার্স সোহাগ তাসনিম (এসটিবি) ব্রিকসে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। তিনি বলেন, অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটা পরিচালনার স্বপক্ষে কোনো অনুমোদনপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে ৪ লাখ টাকা জরিমানা আদায়সহ ইটভাটার কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...