পলাশে বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো প্রেসক্লাবের নতুন কার্যালয়

Date:

(নরসিংদী প্রতিনিধি) : বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে পলাশ থানার পাশে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান। পলাশ উপজেলা প্রেসক্লাবে সভাপতি হাজী জাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে-আলম রনির সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান বলেন, সাংবাদিকের কল্যাণে তার দল সব সময় কাজ করে যাচ্ছে৷ সৎ, নিষ্ঠার সাথে দেশ ও মানুষের কল্যাণে সত্য সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন ড. আব্দুল মঈন খান। তিনি আরো বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দেশে চলমান সাংবাদিক নির্যাতন ও হত্যার নিন্দাও জানান ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে প্রেসক্লাবের ১৩ বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ সহ ক্লাবের ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...