পিরোজপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

Date:

অনলাইন ডেস্ক:- পিরোজপুরের ইন্দুরকানিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হলেন মো. শফিকুল ইসলাম মাসুদ। তিনি উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মো. শহিদ শিকদারের ছেলে।

তিনি দৈনিক সকালের সময় পত্রিকার ইন্দুরকানি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং পিরোজপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
স্থানীয়রা আহত সাংবাদিক শফিকুল ইসলাম মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত সাংবাদিক শফিকুল বলেন, ‘রাতে ঘোষেরহাট বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। এ সময় দোকানের সামনে এসে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরশাজ শিকদার কোনো কথা না বলে আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ‘

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. ইরশাজ শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ইন্দুরকানি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...