প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

Date:

মোঃ কামাল হোসেন :পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশন করতে দেখা যায়।  রোববার রাত সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন চাঁদনী নামের প্রেমিকা।

এর আগে রবিবার সকাল ৯টা থেকে উপজেলার লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন প্রেমিকা চাঁদনী।

অনশনরত প্রেমিকা চাঁদনী প্রতিবেদককে জানায়। সাজনের বোন আমার বান্ধবী। তাই প্রায়ই এ বাড়িতে আমি আসা-যাওয়া করি।এখন থেকে ৪বছর আগে সাজন আমার মোবাইলে কল দিয়ে প্রেমের প্রস্তাব দেয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। নিয়মিত দেখা সাক্ষাত চলে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বছরের পর বছর বিয়ের  আশ্বাস দিয়ে বিভিন্ন টালবাহা করে আসছে গত ৫ মাস যাবৎ সাজিন সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। আজকের শুনতে পাই সাজিন অন্য মেয়েকে বিবাহ করতে বাড়ি এসেছে। আমি এ বাড়িতে আসার পর সাজিন আমাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে যায়। আমি সাজনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুফু  ও বোন তিন জনে আমাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। কিছু মিডিয়াকর্মী এসে উপস্থিত হলে তাদের মাধ্যমে মোবাইল ফিরে পাই। আমার মা থানায় অভিযোগ করেছেন। চাঁদনী আরও বলেন এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করতেছে। আমি  নিজেকে নিরাপত্তাহীন মনেকরছি।
অভিযুক্ত হাসান মাহমুদ সাজন মোবাইল ফোনে বলেন চাঁদনী আমার ছোট বোনের বান্ধবী তাই প্রায়ই বোনের সাথে বাড়িতে আসতেন। শারীরিক সম্পর্কের বিষয় তিনি অস্বীকার করে বলেন এটা মিথ্যা ও ষড়যন্ত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে পারিবারিক পর্যায়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মেয়ের মা থানায় অভিয়োগ দায়ের করেছেন। এস আই  সাহিদ কে ঘটনাস্থানে পাঠিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...