ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবীতে নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা, সমাবেশ

Date:

নীলফামারী প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে নীলফামারী সরকারী কলেজ প্রাঙ্গন থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ সমাবেশে বক্তব্য দেন।
জেলা ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে নিরাপরাধ ফিলিস্তিন নাগরিকদের উপর পরিচালিত হত্যাকান্ড মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব রায়, নীলফামারী সরকারী কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা হাসিব আহমেদ আকাশ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাসমিউল আজম অর্পিত, দফতর সম্পাদক সঙ্গীত দিপংকর প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...