বরিশালের পলাশপুরে পুলিশের বিশেষ অভিযান!

Date:

তানভীর আহমেদ চঞ্চলঃ
বরিশাল মহানগরীর পলাশপুর এলাকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।

আজ সোমবার (১৬ মার্চ) সকালে বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকারের নেতৃত্বে পবিত্র মাহে রমজানে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে দেশব্যাপী পরিচালিত চলমান অভিযান অপারেশন ডেভিল হান্ট এর পাশাপাশি বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের দিক-নির্দেশনায় নগরীর কাউনিয়ার পলাশপুর এলাকায় মাদকসহ সকল ধরনের অপরাধ নিবারণে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও এপিবিএন এর বিভিন্ন পদ-পদবীর অন্তত আড়াইশো সদস্যের সমন্বয়ে গঠিত অভিযানিক দল এ সময় পলাশপুর বস্তির প্রতিটি ওলিতে-গলিতে চিরুনি অভিযান পরিচালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রিয়াজ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...