বাংলাদেশ কনসুলেট জেনারেল, দুবাই কর্তৃক “রবীন্দ্র-নজরুল ও বৈশাখ” শিরোনামে সাংস্কৃতিক আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত

Date:

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ কনসুলেট জেনারেল, দুবাই কর্তৃক “রবীন্দ্র-নজরুল ও বৈশাখ” শিরোনামে সাংস্কৃতিক আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ (৮ জুন ২০২৪, শনিবার) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী এবং বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে “রবীন্দ্র-নজরুল ও বৈশাখ” শিরোনামে একটি সাংস্কৃতিক আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দ গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।
এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আলপনা আঁকা হয় এবং বৈশাখের আবহে সজ্জিতকরণ করা হয়।
কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, “বাংলা সাহিত্যের দুই দিকপাল- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সেইসাথে বঙ্গাব্দ-১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষ্যে এই দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষনীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হলো ।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য পান্তা-ইলিশ এবং বিভিন্ন বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...