বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

Date:

 নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে রাজধানীর বসুন্ধরা মার্কেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি মো. জাহাঙ্গির।

নাম প্রকাশ না করার শর্তে সিএমপির একটি সূত্র জানিয়েছে, আজ শনিবার ঢাকা বসুন্ধরা সিটিতে বউ নিয়ে শপিং করতে যায় ছোট সাজ্জাদ। সেখানেই তাকে ধরে ডিবি পুলিশের একটি টিম। তাকে ঢাকা থেকে চট্টগ্রামে আনার প্রক্রিয়া চলছে।

সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে। তিনি বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টিরও বেশি মামলার আসামি তিনি।

বায়েজিদ বোস্তামী থানা-সংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে সাজ্জাদ। ২০২৩ সালের ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় এক চায়ের দোকানে বসে থাকা তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে প্রধান আসামি করা হয়।


ফেসবুক লাইভে ওসিকে হুমকি

সাম্প্রতিক সময়ে আত্মগোপনে থাকা অবস্থায় ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন ‘ছোট সাজ্জাদ’। ১৯ মিনিটের ওই লাইভে তিনি ওসিকে ‘বাড়াবাড়ি’ না করার হুঁশিয়ারি দেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর জন্যই লাইভে আসার দাবি করেন।

তিনি বলেন, ‘ওসি আরিফ যদি পুলিশ না হতেন, তাহলে রাস্তায় ন্যাংটো করে পেটাতাম।’ তবে আদালতের প্রতি সম্মান রেখে তিনি এখনো কোনো পদক্ষেপ নেননি বলে দাবি করেন সাজ্জাদ।

এই ঘটনায় ওসি আরিফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...