বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক” আটক

Date:

 

মসিয়ার রহমান কাজল,বেনাপোল: 
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ‘ভারত যাওয়ার সময়’গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম(৫৩) আটক হয়েছে।

মঙ্গলবার (১০ জুন-২৫) বেলা ১১টায় তিনি তার স্ত্রীর সহিত মেডিক্যাল ভিসায় ভারতে চিকিৎসার লক্ষ্যে যাওয়ার সময় ইমিগ্রেশ নের- ডেস্কে তার পাসপোর্ট নম্বর (বি০০০৭৩৯৪৮) জমা দিলে কার্যক্রম চলাকালে সার্ভারে তা ‘স্টপলিস্ট’ অবস্থায় থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সনাক্ত করে আটক করে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে,জিএম সাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।এর মধ্যে দুটি মামলার বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত – মামলা নম্বর- ৫২, তারিখ- ২০/০৯/২০২৪),যার আওতায় দন্ডবিধির ৩০২/১১৪/১০৯ ধারা উল্লেখ করা হয়েছে।এছাড়া, গোপালগঞ্জ সদর থানায় দায়েরকৃত অন্যএকটি মামলা নম্বর- ২৪, তারিখ- ১৭/০৯/২০২৪), যেখানে তার বিরুদ্ধে। ১৪৭/১৪৮/১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে,এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামী এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিদেশগমন রোধে স্টপলিস্টে নামঅর্ন্তভুক্ত ছিলো।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান,পূর্ব থেকে খবর ছিলো গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওস্থানীয় প্রভাবশালী নেতা জিএম সাহা বুদ্দিন-আজম ভারতে যেতে পারে। এজন্য আগেই তার নাম ইমিগ্রেশন ‘স্টপলিস্ট’-এ অর্ন্তভুক্ত করা হয়েছিল।

অবশেষে, তাকে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আটক পূর্বক ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রেখে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আদেশ মোতাবেক বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, আটককৃত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রভাবশালী নেতা জিএম সাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তীতে আবশ্যিক ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...