বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে সাংবাদিক ইমন

Date:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদফা দাবিতে মাঠে নামেন ছাত্র-ছাত্রীরা। আন্দলোন চরম অবস্থায় গেলে সাবকে সরকার কারফিউ জারি করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন ভাবে নির্দেশ দেন। এই পরিস্থিতিতে পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহের মাঠে ছিলেন সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমন (কার্ড নং BS10664)। প্রেস সেফটি জ্যাকেট পরে গত ২০ জুলাই সন্ধায় কারফিউ চলাকালীন সময়ে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হন।

জানা যায়, ঢাকার মালিবাগ রেটগেট মোড়ে সংবাদ সংগ্রহে গেলে তাকে পেছন থেকে গুলি করেন আইনশৃংখলা বাহিনী। দুই পায়ে রানে গুলি লাগে, তাৎক্ষনিকভাবে জনৈক মারফত ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা ও অপারেশন করানো হয়। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে ডাক্তারি পরিচর্যায় আছেন এবং ধীরে ধীরে অবস্থা আশঙ্কাজনক।

সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমনের খোঁজখবর নিতে যান ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে কার্যকারী নির্বাহী সদস্য মোহাম্মদ রাজু আহমেদ ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: রাসেল সরকার এবং মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর নেতা জুয়েল দৈনিক ইনকালাব প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম মারুফ খন্দকার আজিজুল ইসলাম যুবরাজসহ সাংবাদিক নেতৃবৃন্দ বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকের খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...