ব্রাহ্মণপাড়া পুকুরের পাড় থেকে তরুণের মরদেহ উদ্ধার

Date:

মো: তোফায়েল আহমেদ : ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের লাড়ুচৌ বাড়ির পাশের পুকুরের পাড় থেকে মো: রিফাত ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। গতকাল ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকালে লাড়ুচৌ এলাকা থেকে মরদেহটি  দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। নিহত রিফাত ইসলাম (১৬) লাড়ুচৌ এলাকার তারু মিয়ার ছেলে।

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত ইসলাম ঢাকার একটি টেইলারিং দোকানে কাজ করতো। সেখান থেকে অভিমান করে সে রোববার ঢাকা থেকে নিজ বাড়ি চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকায় যেতে ৫ শত টাকা ভাড়া দিয়ে জোর করলে সে সোমবার বিকেলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরদিন মঙ্গলবার সকালে তার মরদেহ বাড়ির পাশের পুকুর পাড়ে দেখতে পায় এলাকাবাসী। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) শিশির ঘোষ জানান,এলাকাবাসী কাছ থেকে খবর পেয়ে রিফাতের বাড়ির পাশের পুকুরের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের লাশের পাশে কীটনাশক এর  দুটি খালি প্যাকেট ও কলম পাওয়া গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সততা নিশ্চিত করে বলেন, আমি ঘটনার স্থল পরিদর্শন করেছি এবং নিহতের মরদেহ উদ্ধার করে সুরতাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...