ভোলায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি পরিচালনা করেছে কোস্ট গার্ড।

Date:

ভোলায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ২৯ মে ২০২৫ তারিখ সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের আয়োজনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” মন্ত্রে তারুণ্যের উৎসব-২০২৫ এর আওতায় বিসিজি বেইস ভোলায় কর্মরত কোস্ট গার্ড সদস্যবৃন্দ, ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততায় ভোলা সদর উপজেলাধীন খেয়াঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্ট গার্ড পরিবেশ রক্ষার্থে এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...