ভ্যাট ও আয়কর সনদ জুয়েলারি শো-রুমে প্রদর্শন করুন: বাজুস

Date:

প্রেস বিজ্ঞপ্তি:

আইন মেনে ভ্যাট সনদ ও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান সমূহের দর্শনীয় স্থানে প্রর্দশনের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস।

আজ বাজুস এক নোটিশের মাধ্যমে জুয়েলারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেছে- জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সারাদেশের সকল জুয়েলারী প্রতিষ্ঠানে ব্যবসা সনাক্তকরণ নম্বর বা ইঁংরহবংং ওফবহঃরভরপধঃরড়হ ঘঁসনবৎ (ইওঘ) প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে প্রদর্শন বাধ্যতামূলক। এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনে শাস্তির বিধি বিধান রয়েছে।

এছাড়া আয়কর আইন, ২০২৩ এর ২৬৫ ধারায় রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন করার বিধান এবং উক্ত বিধান পরিপালনের ব্যর্থতায় নিম্নরূপ জরিমানার বিধান সংযোজন করা হয়েছে:

“২৬৫(১) এই আইনের অধীন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ করদাতা যাহারা ব্যবসা হইতে আয় রহিয়াছে তিনি রিটার্ন দাখিলের প্রমাণ তাহার ব্যবসার স্থানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোন স্থানে প্রদর্শন করিবেন।

২৬৫(২) যেইক্ষেত্রে কোন করদাতা উপ-ধারা (১) এর বিধান পরিপালনে ব্যর্থ হন সেইক্ষেত্রে তিনি উপ কর কমিশনার অন্যুন ৫(পাঁচ) হাজার টাকা এবং অনধিক ২০ (বিশ) হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করিতে পারিবেন”

এই অবস্থায় সরকারের নির্দেশনা অনুযায়ী ইঁংরহবংং ওফবহঃরভরপধঃরড়হ ঘঁসনবৎ (ইওঘ) ও রিটার্ন দাখিলের প্রমাণ ব্যবসাস্থলে দৃষ্টিগোচর স্থানে প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...