মহম্মদপুরে গভীর রাতে বাড়িতে আগুন, ক্ষতির পরিমান ১০ লাখ টাকা

Date:

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের মহেশপুর উত্তরপাড়ার মৃত কালু মোল্যার ছেলে ইসলাম মোল্যার বাড়িতে গভীর রাতে আগুনে পুড়ে সব শেষ হয়ে গিয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত দেড় ঘটিকায় উক্ত আগুনে অন্তত ক্ষতির পরিমান ১০ লাখ টাকা হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পলাশবাড়িয়া ইউনিয়নের মহেশপুর উত্তর পাড়ার মৃত কালু মোল্যার ছেলে ইসলাম মোল্যা পরিবারের সদস্যদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার দিবাগত রাত দেড় ঘটিকায় চারদিকে আগুন দেখতে পেয়ে সবাইকে নিয়ে দ্রুত ঘরের বাইরে চলে আসেন। ইসলাম মোল্যা ও তার পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও কোনও কিছু রক্ষা করতে পারেন নি। ততক্ষণে বসবাসের ঘর, রান্না ঘর সহ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সুত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও শর্ট-সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হয়েছে।

আগুন লাগার ঘটনা মহম্মদপুর ফায়ার স্টেশনে জানালেও ফায়ার সার্ভিসের টিম রাস্তা ভুল করে ভিন্ন পথে যাওয়ায় তাদের চেষ্টা কোনও কাজে আসেনি।

আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ইসলাম মোল্যার পরিবার।

এবিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোন আবেদন এখনো পায়নি। যদি আবেদন করে, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সহযোগিতা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...