মহম্মদপুরে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর

Date:

রাসেল মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: ২৪ এর আন্দোলনে ৪ আগষ্ট ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল মোল্যাকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার মাগুরার মহম্মদপুর আমলী আদালত উক্ত রিমান্ড মুঞ্জুর করেন।

মামলা সুত্রে জানা যায়, আওয়ামী সরকারের পতনের লক্ষে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার মধ্য থেকে আন্দোলনে অংশগ্রহণ করে ৪ আগষ্ট নিহত হন শহীদ সুমন ও শহীদ আহাদ। এবিষয়ে মহম্মদপুর থানায় ১৭২ জনকে এজাহার নামীয় আসামী করে মামলা হয়। রবিউল মোল্যা উক্ত হত্যা মামলার ১০ নম্বর আসামী।
দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২২শে ফেব্রুয়ারি ইয়াবা সহ রবিউল মোল্যাকে আটক করে গোপালগঞ্জ থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়ার রবিউল মোল্যাকে মাগুরা জেলা আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয়। বুধবার শহীদ সুমন ও শহীদ আহাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মূন্সী মোঃ রাসেল (তদন্ত) মাগুরা মহম্মদপুর আদালতে রবিউল মোল্যার রিমান্ডের আবেদন করেন। এসময় আমলী আদালতের বিচারক সব্য সাচি ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। জানা গেছে রবিউল মোল্যা এই মামলা ছাড়াও অস্ত্র, মাদক, হত্যা সহ বিভিন্ন মামলার আসামী।

উল্লেখ্য, শহীদ সুমন ও শহীদ আহাদ হত্যা মামলার ১৭২ আসামীর মধ্যে ২৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মহম্মদপুর থানা পুলিশ। এছাড়া ৩জন আদালতে আত্মসমর্পণ করেছেন।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, ছাত্র আন্দোলনে হত্যা মামলার অগ্রগতির জন্য আটক রবিউল মোল্যার রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতের নিকট আবেদনের ভিত্তিতে আদালত ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন। রিমান্ডে আসামীর নিকট থেকে হয়তো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...