মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:- পবিত্র মাহে রমজান উপলক্ষে মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা সদরের আমিনুর রহমান কলেজ মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ভিডিও লিংক https://shorturl.at/I2aFl
মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, ঢাকা মহানগর দক্ষিন যুবদলের যুগ্ম-আহবায়ক নুরে আলম সিদ্দিকী, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী সরদার, মাগুরা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হান্নান মূন্সী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ অঙ্গ সংগঠনের নেতা-নেত্রীবৃন্দ ও দলীয় অন্তত পাঁচ হাজার কর্মীর উপস্থিতিতে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
রাসেল মিয়া (২৫-০৩-২০২৫) ইং
মহম্মদপুর, মাগুরা
মোবাইল- ০১৯১২৫১০১৪২.






