মাগুরায় বাক -প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ২

Date:

স্টাফ রিপোর্টার:মাগুরায় বাক -প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে শাওন শেখ (২৫) ও টিপু শেখ (২৪) নামে দুই যুবকে আটক করেছে পুলিশ। রবিবার শাওন শেখ ও টিপু শেখকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে সোর্পদ করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠান।

গত শুক্রবার দুপুরে মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নের নল-নগর গ্রামে এই ঘটনা ঘটে। তবে অভিযুক্ত টিপুর পরিবার থেকে বলা হচ্ছে টিপুকে ফাঁসাতে শাওন তার নাম বলছে। এদিকে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা এলাকার নল নগর গ্রামের দাউদ শেখের ছেলে শাওন শেখ (২৫) ও আবু তালেব শেখের ছেলে টিপু শেখ (২৪) গত শুক্রবার দুপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে তাদের বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর শরীরের গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হয়। পরে লোক জানাজানি হলে এই ঘটনায় শনিবার ১৭ ই মে ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেন।পরে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পিয়ার উদ্দিনের তৎপরতায় এসআই কামরুজ্জামান, এসআই আলমগীর ও এএসআই সোহানুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স আসামিদেরকে গ্রেফতারে করে।

ভুক্তভোগীর পরিবারের লোকেরা জানায়, শুক্রবার দুপুরে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী কিশোরী রাস্তায় হাঁটাহাঁটি করছিলো। এসময় তাকে একা পেয়ে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে শাওন ও টিপু। ঘটনা। এঘটনায় দুই জনকেই আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

এবিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এই ঘটনার অভিযোগ পেয়েছি মামলাও হয়েছে এবং অভিযুক্ত শাওন ও টিপু নামের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে শাওন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।মামলার তদন্ত চলমান। ভিক্টিম মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...