মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী একযুগ পর গ্রেফতার

Date:

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মজনু সরকার’কে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। অদ্য ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৩.১৫ মিনিটের সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-১২ এর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভুঁইয়াগাতি জোড়া ব্রিজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৭, তারিখ-১০/০২/২০১২ খ্রি. জিআর-২৬/১২, এসসি নং-২০২/১২, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১), টেবিল ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামী মজনু সরকার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী সরকার @ মোবার আলী, সাং- তিলকপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে জানা যায়। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুরের মিঠাপুকুর থানায় ০২ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...