মায়ের সঙ্গে কথা বলে সেই মাগুরার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

Date:

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শিশুটির  বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং চিকিৎসা, আইনিসহ সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। 

শনিবার (৮ মার্চ) শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবে।

ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।

তিনি আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের অবস্থান থেকে।

নির্যাতিতের মা শিশুটির ওপর চালানো পাশবিকতার বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়। 

পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে শিশু নির্যাতনের ঘটনায় দুই জন পুলিশ হেফাজতে আটক থাকলেও শনিবার সকালে বড় বোনের শ্বশুর ও স্বামীর পর তার ভাশুর ও শাশুড়িকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা জেলা সদরের নান্দুয়ালী মাঠপাড়ায় বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটি। নির্যাতনের পর শিশুটিকে উদ্ধার করে প্রথম জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢামেকে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...