মিরপুর-১২-এ মিঃ ডি আই ওয়াই-এর নতুন স্টোর উদ্বোধন, গ্র্যান্ড ওপেনিংয়ে উৎসবমুখর আয়োজন

0
47
মিঃ ডি আই ওয়াই-এর নতুন স্টোর উদ্বোধন
Afroza_Begum

হোম ইমপ্রুভমেন্ট পণ্যে বৈচিত্র্য, ১০ হাজারের বেশি পণ্য নিয়ে যাত্রা শুরু নতুন আউটলেটের

ঢাকা, মিরপুর থেকে প্রতিবেদন:
মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড MR.DIY বাংলাদেশে তাদের সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১২ এলাকায় নতুন একটি স্টোর উদ্বোধন করেছে। নুর ইসলাম মোল্লা এভিনিউয়ে অবস্থিত এই আউটলেটটি সম্প্রতি এক উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন ও ডিজিটাল মিডিয়া অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অতিথিরা MR.DIY Bangladesh-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মোঃ রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় তারা জানান, বাংলাদেশের বাজারে ধারাবাহিক সম্প্রসারণের মাধ্যমে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের মূলমন্ত্র—“To offer everyone everything, everyday, at always low prices”—অনুসরণ করে প্রতিদিন সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করে যাচ্ছে তারা।

নতুন এই স্টোরে ১০টি প্রধান ক্যাটাগরির অধীনে ১০,০০০-এর বেশি পণ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এতে করে পরিবারের সকল সদস্যের জন্য এক ছাদের নিচে পূর্ণাঙ্গ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করা হচ্ছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ৫ থেকে ৭ মার্চ ২০২৬ পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু রয়েছে। এ সময় ১,৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন একটি ফ্রি ছাতা। পাশাপাশি “Top Fan Campaign”-এ অংশগ্রহণের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা MR.DIY বর্তমানে বিশ্বব্যাপী ৫,০০০-এর বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে তাদের সফল কার্যক্রম বিস্তৃত রয়েছে।

বাংলাদেশে প্রতিষ্ঠানটি প্রথম যাত্রা শুরু করে ২০২৪ সালের এপ্রিল মাসে। রাজধানীর উত্তরা ও Jamuna Future Park-এ প্রথম দুটি স্টোর চালুর পর ধীরে ধীরে মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রাম, সাভার, বাসাবো, রামপুরা ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় তাদের উপস্থিতি বিস্তৃত করেছে।

মিরপুর-১২-এর নতুন স্টোর উদ্বোধনের মাধ্যমে MR.DIY Bangladesh দেশের প্রতিটি পরিবারের কাছে সাশ্রয়ী ও মানসম্মত হোম ইমপ্রুভমেন্ট পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের অঙ্গীকার আরও জোরদার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here