বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মৌলভীবাজারে অপারেশন ডেভিল হান্টে দুইদিনর গ্রেপ্তার ৪৪

Date:

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার: সারাদেশের মতো মৌলভীবাজার জেলায়ও চলছে অপারেশন ডেভিল হান্ট। বিশেষ এই অভিযানের জেলায় গত দুইদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ৯ ও ১০ ফেব্রুয়ারি এই দুইদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কালাপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নাসিমুর রহমান মাশরাফি, জুড়ী উপজেলার তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস। এ ছাড়াও গ্রেপ্তার বাকিরা বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
মৌলভীবাজারে পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

হাবিবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় পাবনা-২ আসনের জনগণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে...

রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ ১ দুষ্কৃতকারী আটক

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া...

কিশোরগঞ্জে রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সেবা কার্যক্রম উদ্বোধন

রূপালী‌দেশ রি‌পোর্ট: রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে সম্প্রতি কিশোরগঞ্জের...