মৌলভীবাজারে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

Date:

 ইসমাইল মাহমুদ: মৌলভীবাজার দুই হাজার চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা এবং জেলায় আহতদের মধ্যে প্রথম ধাপের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিমা খন্দকার, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামির আলী, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস. এম উমেদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. আফজাল হোসেন, ফখরুল ইসলাম, উপস্বাস্থ্য প্রতিনিধি মো. হাসান সজিব প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ গত জুলাই-আগস্টে মৌলভীবাজারে আহতদের মধ্যে প্রথম ধাপে ১৫ জনকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...