মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মহসিন মিয়া মধু ন্যাশনাল টি কোম্পানির পরিচালক নির্বাচিত

Date:

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার চার বারের সাবেক মেয়র এবং মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া মধু। ২৩ জানুয়ারি ২০২৫ কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান স্বাক্ষরিত মহসিন মিয়া মধুকে প্রেরিত এক পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৬৭৯তম বোর্ড সভার প্রস্তাব এবং তা অনুমোদন করে অদ্য ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রেরিত সম্মতি পত্রের প্রেক্ষিতে আপনাকে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক (ওহফবঢ়বহফবহঃ উরৎবপঃড়ৎ) হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে মো. মহসিন মিয়া মধু বলেন, ‘মহান আল্লাহ তা’আলার দরবারে শুকরিয়া। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।’
এদিকে রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রাপ্তিতে শুক্রবার দিনব্যাপী বিএনপি, লেমন গ্রæপসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ মো. মহসিন মিয়া মধুকে ফুলেল শুভেচ্ছা জানান। এসব শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...