যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ময়ুন

Date:

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার :মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন বলেছেন, ‘আওয়ামী লীগের দোসররা বিএনপিতে কোন্দল সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপিকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী করতে এদের অপতৎপরতা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। সামনে আরো কঠিন দিন আসছে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি বুধবার (২৫ ডিসম্বর) বিকেলে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, হেলু মিয়া, বকশি মিসবাউর রহমান, মোশাররফ হোসেন বাদশা, নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ, মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...