রাজনগরে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ১

Date:

ইসমাইল মাহমুদ:মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজনগর-সিলেট আঞ্চলিক সড়কের ৫ নম্বর রাজনগর ইউনিয়নের মুশুরিয়া এলাকায়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রাজনগর উপজেলার ২ নম্বর উত্তরবাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২২) ও সুপ্রাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাজু ধর (২৮)। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনগরের ২ নম্বর উত্তরবাগ থেকে রাজনগরে আসার পথে মুশুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আগত দ্রæতগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয় মোটরসাইকেলের। ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী তিন যুবককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিন আহমদ ও রাফি আহমদকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী রাজু ধরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...