লেবুখালী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

Date:

মোঃ কামাল হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকিতে লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ তম ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৯ফেব্রুয়ারি)  সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ সামীমুজ্জামান, যুগ্ম সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ ও ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের সদস্য সচিব সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার  মুহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, দুমকি উপজেলা জামায়েত ইসলামী’র আমির মাও জালাল আহমেদ খান, বিদ্যালয়ের জমিদাতা সদস্য  বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল লতিফ প্যাদা, মোঃ ইদ্রিস  হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক গাজী সাহজাহান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ দেলোয়ার হোসেন , মুহাম্মদ ছিদ্দিকুর রহমান শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কবির শরীফ। দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি,  প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন,  উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয় সংলগ্ন ভাড়ানি খালের উপর ব্রীজ নির্মান করে শিক্ষার্থীদের আসা-যাওয়া দূর্ভোগ লাগবে কাজ করার অঙ্গিকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...