শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ

Date:

প্রেস বিজ্ঞপ্তি: টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার ০৫ মে ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আজ ০৫ মে ২০২৪ তারিখ রাত ০৩৪৫ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক টর্চ ও বাঁশির মাধ্যমে থামার সংকেত প্রদান করা হয়। অতঃপর বোটে অবস্থানরত কতিপয় ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি রেখে দ্রুত ঝাউবনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটটি তল্লাশি করতঃ ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...