শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

Date:

রূপালীদেশ ডেস্ক:

রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বর্তমান সদস্যদের পাশাপাশি সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে মামলা গ্রহণ, আইনগত ব্যবস্থা এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে সংহতি জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক নেতৃবৃন্দসহ অনেকে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি বলেন, ঘটনাস্থলেই হামলা সংঘটিত হলেও এখনো মামলা লিপিবদ্ধ না হওয়া দুঃখজনক। তিনি দ্রুত মামলা গ্রহণ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দ্য ডেইলি স্টারের সাংবাদিক সিরাজুল ইসলাম রুবেল বলেন, সাংবাদিকরা সবসময় সমাজের সত্য তুলে ধরেন, অথচ তাদের ওপরই হামলা হচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশাসনের বিলম্ব নিয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, হামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমিতির সভাপতি মানজুর হোসাইন মাহি এবং সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

মানববন্ধন থেকে সাংবাদিকরা স্পষ্ট করে জানান, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তারা কোনো আপস করবেন না এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...