শেরপুরে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিএনপির মানববন্ধন

Date:

মোঃ নজরুল ইসলাম জাকি, বরগুনা প্রতিনিধি:- বগুড়ার শেরপুরের রহিমা নওশের আলী অনার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরে ভবানীপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আব্দুল মজিদ এর নিকট একটি স্মারক লিপি দেন।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় উপজেলার ছোনকা রহিমা নওশের আলী কলেজের সামনের রাস্তায় হাজার মানুষের উপস্থিতিতে একটি মানববন্ধন করেছে বিএনপি।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শহিদুল ইসলাম বাবলু এই কলেজের শুরু থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি কলেজের এমপিও সহ রাস্তা, বিল্ডিং, বিদ্যুৎ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছেন। তিনি বিভিন্ন রকমের অনুদান দিয়েছেন। কিছুদিন পূর্বে শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে দুর্ণীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অধ্যক্ষ তার দূর্ণীতির তদন্ত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো মিটিং না করে গোপনে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের সভাপতিকে অপসারণ করে অন্য একজনকে সভাপতি করে নিয়ে এসেছেন। একজন সন্মাণীত মানুষের এমন অপমান সহ্য করব না। অনতিবিলম্বে আওয়ামীলীগের প্রেতাত্বা ও দোসর অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানকে কলেজ থেকে বহিস্কার করতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল উপজেলা বিএনপির সহ-সভাপতি এস আব্দুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, উপজেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল খালেক, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির বিপ্লব, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, সিনিয়ন যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি বেল্লাল হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আহসান আরমান, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, ভবানীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মারুফ খান সহ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...