মোঃ নজরুল ইসলাম জাকি :বগুড়ার শেরপুরের ছোনকা বাজারের বিশ্বরোড সংলগ্ন পশ্চিমপার্শ্বে বাসস্ট্যান্ড সংলগ্ন মাহি রুমানা ভ্যারাইটি স্টোর নামক একটি দোকানে টিনের চালা কেটে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি হযেছে। দোকানটিতে মনোহারি মালামাল ও বিকাশ, রকেট, সিমকার্ড বিক্রয় করা হয়।
বৃহস্পতিবার (১২জুন) সকাল ৯ ঘটিকায় দোকান মালিক মোঃ রিপন শেখ বলেন, গত রাত্রি রাত ১১ ঘটিকায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আজ সকালে দোকান খুলে দোকানের পিছনে গিয়ে দেখি উপরের টিন ও সেলিং কাটা এবং দোকানের মালামাল অগোছালো । আমি দ্রুত ক্যাশ খুলে দেখি রকেটের দুই লাখ টাকা ও আমার দোকানের কিছু ক্যাশ মিলে প্রায় ৩ লাখ এবং বিভিন্ন উন্নত ব্রান্ডের সিগারেট সব চুরি হয়েছে। সব মিলে নগদসহ প্রায় ৫ লাখ টাকা চুরি হয়েছে।
প্রত্যক্ষদর্শী প্রভাষক মাহমুদুর রহমান চুন্নু জানান, রিপন দোকান খুলে আমাদের চুরির ঘটনা জানালে আমরা তা প্রত্যক্ষ করছি। তবে এ ধরণের চুরির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
এছাড়াও একই রাতে ছোনকা বাজারের ভিতরে মাছ হাটি সংলগ্ন মোঃ মুন্টু মিয়ার সোনার দোকানের টিনের বেড়া কেটে প্রায় ৪ আনা সোনা চেুরি হয়েছে।
পরে দুপুর ১ ঘটিকার দিকে শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম চুরির স্থান পরিদর্শণ করেছেন এবং সিসি টিভির ফুটেজ চেক করছেন।





