শেষ হচ্ছে সেনা প্রধান, আইজিপি ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব’র চাকরির মেয়াদ

Date:

জুলাইয়ের মধ্যেই অবসরে যাচ্ছেন রাষ্ট্রের ৩ গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তা।

রূপালীদেশ ডেস্ক: আগামী জুলাই মাসের মধ্যেই রাষ্ট্রের ৩ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অবসরে যাচ্ছেন। ফলে এসব গুরুত্বপূর্ণ পদে কারা নিয়োগ পাচ্ছেনÑ তা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলাপ-আলোচনা। যে ৩টি গুরুত্বপূর্ণ পদে আসীন কর্মকর্তাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি ২০২১ সালের ২৪ জুন দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর থেকে ৩ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করেন। সাধারণত সেনাপ্রধানের পদে চুক্তিভিত্তিক নিয়োগের নীতি খুবই কম। সেনাবাহিনীতে পেশাদারিত্ব বজায় রাখা হয় এবং নানা রকম বিষয় বিবেচনা করে নতুন সেনাপ্রধানকে নিয়োগ দেয়া হয়। কোন ব্যতিক্রম না হলে ২৪ জুনের মধ্যেই নতুন একজন সেনাপ্রধান পাবে বাংলাদেশ। এছাড়া রয়েছেন দেশের পুলিশ বাহিনীর প্রধান বা আইজিপি যাকে বলা হয়Ñ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ। তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই। তিনি এখন দেড় বছরের চুক্তিতে আছেন। তার দেড় বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ জুলাই। ফলে ১১ জুলাইয়ের মধ্যে নতুন একজন পুলিশ প্রধান নিয়োগ দিতে হবে সরকারকে।
গত বছরের ১২ জানুয়ারি বর্তমান পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর সরকার তাকে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। পুলিশেও চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনা ব্যতিক্রমী। এক্ষেত্রে নির্বাচন এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করা হয়েছিল। নতুন করে তার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার সম্ভাবনা খুবই কম। ফলে নতুন আইজিপি কে হবেন তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানামুখী আলোচনা।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৪ জুলাই। তিনিও ১ বছরের চুক্তিতে রয়েছেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার মেয়াদ শেষ হলে তাকে পুনরায় ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় এবং এই চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা আগামী ৫ জুলাই শেষ হয়ে যাবে বলে জানা গেছে। নতুন কোনো মুখ্যসচিব দেয়া হবে কিনা তোফাজ্জল হোসেন মিয়াকে আবার চুক্তিতে নিয়োগ দেয়া হবেÑ এ নিয়ে নানামুখী আলোচনা চলছে। যদি তঁকে আবারও চুক্তিতে নিয়োগ না দেয়া হয় সেক্ষেত্রে জেষ্ঠ্যতার নীতি অনুসরণ করা হতে পারে বলে প্রশাসনের সংশ্লিষ্ট অনেকে মনে করেন। অবশ্য এই পদে প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই নিয়োগ করবেন। এই ৩টি গুরুত্বপূর্ণ পদে কারা আসেন সেটি দেখার অপেক্ষায় আছে গোটা দেশবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...