শ্রীপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Date:

জিয়াউর রহমান, শ্রীপুর (মাগুরা প্রতিনিধি) : মাগুরার শ্রীপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হেলাল মোল্যা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নাকোল পূর্বপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী হেলাল নাকোল পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩ টার দিকে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মুকুল হোসেনের নেতৃত্বে নাকোল পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হেলাল মোল্যাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে চালের ড্রামের ভিতর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি মামলা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয়েছে। মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...