শ্রীমঙ্গলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

Date:

ইসমাইল মাহমুদ, (মৌলভীবাজার) প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের ব্যানারে উক্ত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিল্লাদ হোসেন মিরাশদার, আতিকুর রহমান জরিফ, আব্দুল মোছাব্বির, আলকাছ মিয়া, মকবুল হোসেন, আব্দুল জব্বার আজাদ, এমদাদুল হক, টিটু দাস, মকবুল হোসেন, মোবারক হোসেন, পরিবহন শ্রমিক নেতা মিসির আলী, যুবনেতা মুরাদ হোসেন সুমন, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, কৃষকদল নেতা তাজু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু গেল ১৬ বছর জিয়া পরিবারের উপর আওয়ামী সরকারের অমানবিক দমন-পীড়ন, রাজনৈতিক হয়রানির বর্ননা করতে গিয়ে বলেন, ‘সেদিন ছোট ভাই আরাফাত কোকোর মৃত্যুতে বড় ভাই তারেক রহমান শেষ দেখা দেখতে পারেননি। বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সহ্যহীন কষ্ট দেয়া হয়েছিল। আরাফাত রহমান কোকো সুচিকিৎসা পেলে হয়তো তিনি আজো আমাদের মাঝে বেঁচে থাকতেন।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার একদিকে দেশকে লুটেপুটে নিঃস্ব করেছে, অন্যদিকে বিএনপিকে নিঃস্ব করতে নির্যাতন-নিপীড়ন, হামলা মামলার মাধ্যমে জর্জরিত করেছে। বিএনপি গণমানুষের দল, এ দলকে কোনদিন নিঃস্ব করা যাবে না সেটা খুনি হাসিনার জানা ছিল না।’
দোয়া-মাহফিল অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রূহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। দোয়া মাহফিল শেষে ১ হাজার ৬ শত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...