শ্রীমঙ্গলে তুহিন চৌধুরী নাইট মিনিবার ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Date:

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে তুহিন চৌধুরী নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের শাওনছড়া মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বের অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ মাষ্টার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলী, পৌর বিএনপি সাবেক সদস্য সচিব মোচ্ছাব্বির আলী মুন্না, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত কদর, যুবদল নেতা এম এ রহিম, জনি আহমদ, রুমেল খান, মোবারক হোসেন লোপ্পা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৈয়ব আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন ও পৌর ছাত্রদলের আহব্বায়ক জাহিদ আহমেদ। ইসমাইল মাহমুদ মৌলভীবাজার প্রতিবেদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...