শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই

Date:

ইসমাইল মাহমুদ: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিশু ধর্ষণের (১৪) অভিযোগে ধর্ষক ও তার সহযোগিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সকালে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে পুলিশ উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক শিপন মিয়া ও ধর্ষণে সহয়তাকারী মহসিন মিয়াকে গ্রেপ্তার করেছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা মাজদিহি গ্রামস্থ মহসিন মিয়ার বাড়িতে একই গ্রামের মো. ফুরকান মিয়ার ছেলে শিপন মিয়া (২২) একই গ্রামের ১৪ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ ঘটনার সময় ধর্ষক শিপন মিয়াকে সহায়তা করে কুটি মিয়ার ছেলে মহসিন মিয়া (৩৫)। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে পুলিশ ধর্ষক শিপন মিয়া ও ধর্ষণে সহয়তাকারী মহসিন মিয়াকে গ্রেপ্তার করেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে ধর্ষক ও তার সহযোগিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...