সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন, প্রশ্ন উপদেষ্টা শারমিনের

Date:

অনলাইন ডেস্ক// সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন তো প্রশ্ন তুলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, এ আলোচনাটা এখনো আমাদের ক্যাবিনেটে হয়নি। এটা নিয়ে চেইন অব মিটিং চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এ ভাবনাটা এখনো আলোচনার মধ্যে আছে।

আপনাদের এখন অগ্রাধিকার কী সংস্কার, নাকি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া- এ বিষয়ে শারমীন এস মুরশিদ বলেন, আরে নির্বাচনের দিকে যাবে কীভাবে সংস্কার ছাড়া, একি অদ্ভুত প্রশ্ন! সংস্কার হবে না, নির্বাচন হবে? সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন তো?

আপনাদের লক্ষ্য কী এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু নির্বাচন কমিশন তো এখনো পুনর্গঠনই হয়নি- এমন প্রশ্নের জবাবে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, এখনো অনেক কিছুই গঠন হয়নি। কারণ মাত্র দুই মাস সময় গেল, একটু সময় দিন। এ প্রশ্নের জবাবগুলো আপনারা পাবেন। নির্বাচন তো আমাদের অন্যতম লক্ষ্য। সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...