সদরপুরে বাড়ছে তামাক চাষের প্রবণতা 

Date:

ফকির আল মামুন, সদরপুর প্রতিনিধি : ফরিদপুর সদরপুর উপজেলার কৃষকদের মাঝে দিন দিন বাড়ছে তামাক চাষের প্রবনতা কারণ তামাক চাষে কৃষকরা কম খরচে বেশি লাভবান  হচ্ছেন । উপজেলার কৃষি কর্মকর্তারা তামাক চাষের কুফল সম্পর্কে কৃষকদের সচেতন করে বিভিন্ন প্রকার ফলজ ও  ফসল চাষের পরামর্শ দিচ্ছেন, তবুও অনেক কৃষকরা তামাক চাষ বন্ধ করছেন না বলে জানান এলাকাবাসী।

উপজেলার কাটাখালি এবং চরবিষ্ণপুরে বিশাল তামাক খেত দেখা গেছে, যেখানে নারী ও পুরুষ একসঙ্গে তামাকের পরিচর্যা, সার দেওয়া, কীটনাশক প্রয়োগ এবং পাতা শুকানোর কাজ করছে।

তামাক কম খরচে উৎপাদন সম্ভব, কারণ সার, কীটনাশক ও সেচের খরচ কম। তাছাড়া, তামাকের দাম ভালো পাওয়ায় দিন দিন কৃষকরা তামাক চাষে ঝুকছে। যদিও তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা  তামাক চাষের কুফল সম্পর্কে  কৃষকদের বুঝানোর চেষ্টা করছে, কিন্তু তামাক কোম্পানির মাধ্যমে উৎপাদনের পূর্বে দাম নির্ধারণ, বিক্রয়ের নিশ্চয়তা, চওড়া দাম  এবং সুদমুক্ত ঋণ দেওয়ার কারণে কৃষকরা তামাক চাষে চালিয়ে যাচ্ছে বলে মনে করেন  সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...