সমস্যা হলে সরাসরি থানায় আসবেন কোন দালাল ধরতে হবেনা -ওসি জাকির হোসেন

Date:

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ আপনারা কোন সমস্যায় পরলে সাথে সাথে থানায় চলে আসবেন কোন দালাল ধরতে হবে না, আমি আইনের মধ্যে থেকে আপনাদের সেবায় ব্রত আছি। পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে মাদক, চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাস বিরোধী সমাবেশে  এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টায় মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে
মুরাদিয়া কলবাড়ি বাজারে অনুষ্ঠিত  এ সমাবেশে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন হাওলাদার, দুমকি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাও.খায়ের, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ,  মুরাদিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফোরকান আহমেদ। দুমকি উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক মাইনুল হাসান সোহেল, জাকির হোসেন মিলন, দুমকি উপজেলা কৃষক দল এর যুগ্ম আহবায়ক  গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউনিয়ন যুবদল আহবায়ক আবু সায়েম খান
বাংলাদেশ ছাত্র শিবির দুমকি উপজেলা সভাপতি মাসুদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সমাবেশে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...