সরিষাবাড়ীতে বিনোদন কেন্দ্রে মাছ ধরতে নেমে ছাত্রদল নেতার মৃত্যু

Date:

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) জামালপুরের সরিষাবাড়ীতে অগভীর লেকে মাছ ধরতে নেমে ইমতিয়াজ আকুল (২২) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া স্বপ্ননীল বিনোদন পার্কে এ ঘটনা ঘটে। নিহত আকুল সাতপোয়া গ্রামের ছামসুল শেখের ছেলে বলে জানা গেছে। তিনি সরিষাবাড়ী শহর ছাত্রদলের ১নং ওয়ার্ড শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইমতিয়াজ আকুল বন্ধুদের সাথে বাড়ীর পাশে স্বপ্ননীল বিনোদন পার্কের সুইমিংপুলে নেমে সাঁতার কাটেন। এরপর সবার অগোচরে ওয়াচ-টাওয়ারের নিচে থাকা ৪ ফুট পানির একটি লেকে ডুব দিয়ে মাছ ধরতে নামেন। প্রথম বার ডুব দিয়ে উঠলেও পরের বার ডুব দিলে অনেকক্ষণ না উঠায় বন্ধুরা পানিতে নেমে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আকুলকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।

স্বপ্ননীল পার্কের স্বত্বাধিকারী রুহুল আমিন সেলিম জানান, ঘটনার সময় আমি সিরাজগঞ্জ ছিলাম। পরে বিষয়টি আমি কর্মচারীদের মাধ্যমে জানতে পারি। সে যেখানে মাছ ধরতে নেমেছিলো সেখানে কারো যাওয়ার অনুমতি নেই। এছাড়া সেই লেকটিতে পানি ছিলো সাড়ে ৩ ফিট থেকে ৪ ফিট। এই অবস্থায় ৫ ফুটের একটি ছেলে স্বাভাবিকভাবে ডুবে মৃত্যুবরণ করার কথা না।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম ছাত্রদল নেতা আকুলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি কর্মসূচিতে আকুলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার অকাল মৃত্যুতে জাতীয়তাবাদের নিবেদিত একজন ত্যাগি কর্মীকে হারালাম।”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...