সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: কোথায় গণমাধ্যমের নিরাপত্তা?

Date:

চীফ রিপোর্টার: দৈনিক গণতদন্ত পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ তোফায়েল আহমেদ ও সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ সংবাদ সংগ্রহ করতে গিয়ে চক্রান্তের শিকার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে যে অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তার যৌক্তিক প্রমাণ আদৌ বাদীর কাছে আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নাকি এটি শুধু সাংবাদিকদের দমানোর কৌশল?

একাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, মামলায় যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনো সুস্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং ধারণা করা হচ্ছে, কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের অপকর্ম ঢাকতেই সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা করেছে।

এ ধরনের ঘটনায় সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কিছু অতিউৎসাহী সাংবাদিক যেখানে অন্য সাংবাদিকদের পাশে দাঁড়ানোর কথা, সেখানে তারা উল্টো মজা নেয়। এমনকি কেউ কেউ গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করে। অথচ সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা, যেখানে সততা, একতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব সবার।

এ ঘটনায় দেশের গণমাধ্যমকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...